গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. আলামিনের মায়ের খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা যায়, আলামিনের মা জেসমিন বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার অসুস্থতার খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তার খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলামিনের বাসায় যায়। তারা আলামিনের মায়ের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর বার্তা তার কাছে পৌঁছে দেন।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. আলামিনসহ কয়েকজন নিখোঁজ হন। পুরোনো সংবাদ প্রতিবেদন ও ছাত্রদলের কমিটির তথ্যেও আলামিনের নাম গুম হওয়া নেতাদের তালিকায় পাওয়া যায়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: