জ্বালানির দাম বাড়িয়ে সরকার নিজেদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করছে: মঞ্জু
ছবি: সংগৃহীত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জ্বালানি তেল দাম বাড়িয়ে বিএনপি সরকার নিজেদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করছে। এটি দেশের গণতন্ত্রের জন্যও ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে এবি পার্টির দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি সব দেশের জন্যই সমস্যা। কিন্তু বিএনপি সরকার বিষয়টি ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করেনি। বিকল্প পথ না খোঁজেই জনগণের ওপর দামের বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে। অথচ এটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: