ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও মার্কিন প্রযুক্তি কোম্পানি মেটা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের প্রথম দিনের কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে, কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।’
মেটার সঙ্গে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। তবে সময়ের কারণে তিনি বৈঠকে থাকতে পারেননি।
বিভি/এজেড













মন্তব্য করুন: