• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে বিএনপিও জনগণের সাথে ধাপ্পাবাজি করছে: ডা. শফিকুর

প্রকাশিত: ১৪:০০, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:০০, ২৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সংবিধানের দোহাই দিয়ে বিএনপিও জনগণের সাথে ধাপ্পাবাজি করছে: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদীদের মত সংবিধানের দোহাই বিএনপিও জনগণের সাথে ধাপ্পাবাজি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জুলাই সনদ বাস্তবায়নের বর্ষপূর্তিতে রবিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, সংবিধানের যে সব জায়গায় আমুল পরিবর্তন দরকার সেগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে প্রতারণা শুরু করেছে। 

ডা. শফিকুর রহমান বলেন, সরকার এখন যে সংবিধানের দোহায় দিচ্ছে তা মানলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। 

এসময়, ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ায় লংমার্চ কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। সভায়, জামায়াতে ইসলামীর পাশাপাশি ১১ দলীয় ঐক্যের নেতা- কর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, জামায়াত নেতা ব্যারিস্টার শিশির মনির, ব্যারিস্টার শাহরিয়ার, শহিদ জাবিরের মা, রাষ্ট্র চিন্তক সাকিব আলী, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ, কর্নেল অলি আহমদ, এনসিপি নেতা আখতার হোসেনসহ আরও কয়েকজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত