• NEWS PORTAL

  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ না হতেই আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২৩:৩৪, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৩৫, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ না হতেই আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর রোডের ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এই ঘটনা ঘটে।  

আহত মুন্নার স্বজনরা জানান, দিনভর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ধ্যার পর আদাবর ১৩ নম্বরের ওই সড়কে চায়ের দোকানে গিয়ে বসেছিলেন মুন্না। হঠাৎ করেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক ব্যক্তি এসে চড়াও হয় তার ওপর হামলা চালায়। মুন্নার হাত এবং মাথায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়। 

হামলা চালানো হবে এমন আশঙ্কায় গত সোমবার ফেসবুকে লাইভ করেছিলেন মুন্না। কেন লাইভে এসে এসব কথাবার্তা বলেছেন আজ হামলার সময় সে অভিযোগই বারবার তুলে ধরছিল হামলাকারীরা। 

আহত যুবদল নেতার বোন ইয়াসমিন আক্তার জানান, এর আগে সেপ্টেম্বরের শেষ দিকেও মুন্নার ওপর হামলা হয়েছিল। সে ঘটনায় আদাবর থানায় মামলাও হয়েছে। আসামি গ্রেফতারের পর জামিনে বের হয়ে আজ আবারও হামলা চালালো তার ওপর। 

পুলিশ জানায়, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল আহাদ মুন্নাকে পূর্ব শত্রুতার জের ধরে একই ওয়ার্ডের আরেক সদস্য রিপন ওরফে বাচ্চা রিপন এবং তার সহযোগীরা চাপাতি দিয়ে আঘাত করে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল ভর্তি রয়েছেন।

আহত মুন্না এবং অভিযুক্ত রিপন ওরেপে বাচ্চা রিপন আদবর থানার ওয়ার্ড যুবদলের সদস্য এবং দুজনেই যুবদল নেতা সজীব আহম্মেদ রানার সঙ্গে বিএনপির রাজনীতি করেন। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সাংবাদিকদের জানান, এলাকায় সিকিউটিরটি গার্ডের টাকা উত্তোলন এবং একটি খালি কক্ষে যুবদলের অফিস বানানোকে কেন্দ্র করে বিরোধ ছিল। এই ঘটনার জেরে হামলা হয়েছে। অভিযুক্তকে আটক ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত