• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে যুবদলের সাবেক নেতাদের শুভেচ্ছা

প্রকাশিত: ২১:০০, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০১, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে যুবদলের সাবেক নেতাদের শুভেচ্ছা

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুবদলের সাবেক নেতাদের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত দুই নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ও মো. সরোয়ার হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাতাব আলম, সামসুর রহমান ও এস এম মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহসীন মোল্লা এবং সাবেক যুবদল নেতা মো. নিজামুদ্দিন হাওলাদার।

এ সময় নবনির্বাচিত নেতাদের শুভকামনা জানান যুবদলের সাবেক নেতারা।

বিভি/এমআর

মন্তব্য করুন: