• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষ খেয়ে পরে ভালো আছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৪:২৭, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষ খেয়ে পরে ভালো আছে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপি নেতারা আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তে ঘুরপাক খাচ্ছে আর ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিং-এ ওবায়দুল কাদের একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়। বিদ্বেষ না ছড়িয়ে গঠনমূলক সমালোচনা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি ছাড়ার আহবানও জানান তিনি। 

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মানুষ খেয়ে পরে ভাল আছে এবং দেশ উন্নয়ন-অর্জনে জনগন খুশি বলে জানান ওবায়দুল কাদের। 

বিভি/এএন

মন্তব্য করুন: