যেসব দেশে চাঁদ দেখা যাওয়ায় রোজা শুরু বুধবার
নতুন চাঁদ দেখা যাওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হবে।
সংশ্লিষ্ট দেশগুলোর চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন চাঁদ (হিলাল) প্রত্যক্ষ করার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের।
প্রথমে সৌদি আরব চাঁদ দেখা যাওয়ার খবর প্রকাশ করে। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাস শুরু হয়েছে এবং বুধবারই প্রথম রোজা পালন করা হবে।
একই সিদ্ধান্ত জানায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির চাঁদ দেখা কমিটি নিশ্চিত করে যে, মঙ্গলবার সন্ধ্যায় বাঁকা চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশজুড়ে রোজা পালন শুরু হবে।
এ ছাড়া কাতারও বুধবার প্রথম রোজা পালনের ঘোষণা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শরিয়াহসম্মত পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন এবং রাতে তারাবিহ নামাজ আদায়ের মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানরা এ মাস অতিবাহিত করেন।
চাঁদ দেখার পদ্ধতিতে পার্থক্যের কারণে প্রতি বছরই বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে সামান্য ভিন্নতা দেখা যায়। তবে যেসব দেশে মঙ্গলবার চাঁদ দেখা গেছে, সেখানে বুধবার থেকেই সিয়াম সাধনা শুরু হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: