• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

আরব দেশগুলোতে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

প্রকাশিত: ১০:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আরব দেশগুলোতে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ পর্যবেক্ষণের জন্য দেশটির মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট (Supreme Court of Saudi Arabia)। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার অনুরোধ জানিয়ে গত রবিবার এ নির্দেশনা প্রকাশ করা হয়।

মুসলিম বিশ্বে চন্দ্রবর্ষ অনুসরণ করা হয় বিধায় ইসলামিক মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে। চাঁদ দেখার বিষয়টি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। উল্লেখ্য, রমজান ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি মাস।

বিভি/এজেড

মন্তব্য করুন: