• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

প্রকাশিত: ২২:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী

ছবি: শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম Al‑Kawthar TV (কানাত আল কাউসার)-এ অনুষ্ঠিত জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্না লিল মুত্তাকীনা মাফাযা’- তথা ১৯তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬-এর বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব, বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ ও বিদগ্ধ আলেমে দ্বীন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)।

তিনি এর আগে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ভারতের ফুরফুরা দরবার শরীফ আয়োজিত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নেন।

২০২৩ সালে অস্ট্রিয়ায় Rabbaneyyin International University কর্তৃক আয়োজিত শায়েখ আবদুল্লাহ কামেল (রহ.) ১ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে ইথিওপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকার সর্ববৃহ আন্তর্জাতিক হিফজুল কোরআন, ক্বিরাত ও আজান প্রতিযোগিতায় তিনি একমাত্র বাংলাদেশি বিচারক ও বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে বাংলাদেশ সরকার আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে Islamic Foundation Bangladesh ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বিচারকের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ আয়োজিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত জাতীয় হিফজুল কোরআন, ক্বিরাত ও আজান প্রতিযোগিতায়ও নিয়মিতভাবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন।

রমজান মাসে তিনি সৌদি আরবসহ বিভিন্ন দেশের জামে মসজিদে তারাবীহ ও কিয়ামুললাইলের ইমামতি করে থাকেন। এছাড়া বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনার ও সিম্পোজিয়ামেও অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস আল্লামা ইসহাক মাদানী (রহ.)-এর একমাত্র সাহেবজাদা। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব, মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ-এর মুহতামিম, আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট-এর মহাপরিচালক এবং জাতীয় শরিয়াহ কমিটি বাংলাদেশের মুখপাত্র ও নানামুখী প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত