আজও মহাসপ্তমীর পূজা, মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
শারদীয় দুর্গোৎসবের আজ রবিবারও মহাসপ্তমী। চন্দ্রতিথির বিশেষ হিসাবের কারণে এবার দুদিন ধরে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে মহাসপ্তমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। দেবীর চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ ও শাস্ত্রীয় রীতিতে দেবীর পূজা করেন পুরোহিতরা।
দেবীর আশীর্বাদ নিতে সকাল থেকেই মন্দিরে সমবেত হন ভক্তরা। এ সময় চলে অঞ্জলি নিবেদনও। দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, দূর হোক অশুভ শক্তি, মানুষের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।
মহাসপ্তমীর অন্যতম প্রধান ধর্মীয় আচার নবপত্রিকা পূজা। কলাগাছ, কচুসহ ধান ও আরও কয়েকটি উদ্ভিদ মিলিয়ে নয়টি উদ্ভিদ একত্র করে এই পূজা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে নবপত্রিকা পূজার মধ্য দিয়ে দেবীর আরাধনার গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: