• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

রাজধানীর গোপীবাগ জামে মসজিদ

শ্রদ্ধা-ভালোবাসায় খতিব মাওলানা আব্দুল হাকিমকে বিদায়ী সম্বর্ধনা

প্রকাশিত: ০০:১৪, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:১৫, ৮ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শ্রদ্ধা-ভালোবাসায় খতিব মাওলানা আব্দুল হাকিমকে বিদায়ী সম্বর্ধনা

ছবি: সংগৃহিত

দীর্ঘ ৪০ বছর ইমামতি করে সম্মানের সহিত এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন মাওলানা আব্দুল হাকিম সাহেব। রাজধানীর গোপীবাগ এলাকাবাসীর খুব কাছের মানুষ তিনি, এক সময় যারা কিশোর ছিলেন সেখান থেকে আজ যুবক হয়ে তার পিছনে নামাজ আদায় করেছেন শত শত যুবক হাজারো মুসলিম। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে মাওলানা আব্দুল হাকিম সাহেব বক্তব্য রাখতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গোপীবাগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রিয় মানুষ হয়ে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে তিনি জীবনের স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানে ইমাম সাহেবকে এলাকাবাসী ও মসজিদ কমিটির পক্ষ থেকে উপহারস্বরূপ বিভিন্ন সামগ্রী ও ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সালেহা খাতুন তাফিজুল কোরআন মাদ্রাসার জমিদাতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

এছাড়াও সালেহা খাতুন তাফিজুল কুরআন মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মাদ্রাসা জমিদাতা হিসেবে মরহুম সাদেক হোসেন খোকার প্রতি সম্মান জানিয়ে কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ছায়া দলিল প্রদান করা হয়। 

গোপীবাগ জামে মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপীবাগ মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন লাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন হাসান আলী, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ সায়েম, মোঃ আব্দুল করিম আনু, নুরুল্লা নুরুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: