• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, ‘চাপে আত্মহত্যা’র অভিযোগ

প্রকাশিত: ২২:৩৪, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:৩৬, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, ‘চাপে আত্মহত্যা’র অভিযোগ

কুমিল্লা সদরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের হোস্টেলে থাকা অর্পিতা নওশিন নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওশিন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা সদরে।

সহপাঠীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি এবং অতিরিক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। তারা জানান, অ্যানাটমি বিভাগের এক শিক্ষকের কারণে নওশিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি একটি বিষয়ে পাঁচবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। প্রথম বর্ষ থেকেই তাকে প্রকাশ্যে ফেল করানোর হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

নওশিনের ভাই শাহরিয়ার আরমান গণমাধ্যমকে বলেন, আমার বোন আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। কলেজের মানসিক চাপই তাকে এই পথে ঠেলে দিয়েছে।

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: