• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজধানীতে চলন্ত বাসে আগুন

প্রকাশিত: ২০:৫২, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:০০, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: