• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন!

প্রকাশিত: ১০:৪৪, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন!

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সেনোয়ারা বেগম। অভিযুক্ত তার সহোদর ভাই জানে আলম।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, মধ্যরাতে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন জানে আলম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে, তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ এবং গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: