• NEWS PORTAL

  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: পিকআপ চালক ও হেলপার নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: পিকআপ চালক ও হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী প্রাণ হারিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দুইটার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে কাঁচা পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। এতে ঘটনাস্তলেই চালক সুজন (৩৭) প্রাণ হারায়। তিনি যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত হেলপার ইছারুল (২৫)–কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইছারুলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায় হলেও তিনি যশোরে বসবাস করতেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহসহ গাড়িটি বর্তমানে হাসাঁড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: