ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায়
খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়া যেন অপরাধে জেলার বিভিন্ন স্থানে নিরহ পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় করছে সশস্ত্র গ্রুপগুলো। জেলার পানছড়ি,দীঘিনালা, বেলছড়ি,গোমতি,তবলছড়ি ও রামগড়ে যে সব কেন্দ্রে ধানের শীষে সে সব এলাকায় নিরহ পাহাড়িদের মারধরের পাশাপাশি ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা জরিমানা হুমকি দিচ্ছে। খাগড়াছড়িতে চাকমা,ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ে অনেকে বাড়ী-ঘর ছেড়ে প্রাণ ভয়ে বিভিন্ন বাসায় অবস্থান করছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে উপজাতি ভোটারদের ওপর শারীরিক নির্যাতন হুমকি ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার অভিযোগে কয়েকটি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি আইন-শঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, নাগরিককে অবাধে ভোটাধিকার প্রয়োগ ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। পাহাড়ের বাসিন্দারা বাঙালি বা উপজাতি—যেই হোন না কেন, সবার সমান অধিকার রয়েছে। কোনো প্রতীকে ভোট দেওয়ার কারণে হুমকি, অর্থদণ্ড বা সামাজিক নিপীড়ন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর দীর্ঘদিনের সংঘাতে ক্লান্ত পাহাড়ের সাধারণ মানুষ। সহিংসতা বা অস্ত্রের প্রভাব বাড়লে তা সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
বিভি/এআই



মন্তব্য করুন: