• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরে নবনির্বাচিত তিন এমপির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুরে নবনির্বাচিত তিন এমপির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্ভাব্য সমস্যা ও তার সমাধান নিয়েও আলোচনা হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, দলমত নির্বিশেষে জেলার সার্বিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ শরীয়তপুরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: