• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১৫:৫৬, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজাহ এর এয়ারফিল্ড বন্ধ থাকায় এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে আজকের ১১টিসহ মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বাতিল হওয়া আন্তর্জাতিক এরাইভাল ফ্লাইটের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার ৩টি ফ্লাইট। 

বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার ৩টি ফ্লাইট।

জানা যায়, বুধবারের চলমান আন্তর্জাতিক ফ্লাইট হলে-মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 সকাল ৭ টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইটটি সকাল ৮ টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা ফ্লাইট BS-322 সকাল ৯টায় বিমানবন্দরে অবতরণ করে ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১১টি বাতিল হওয়া ফ্লাইটসহ চট্টগ্রাম বিমানবন্দরে ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: