• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

তারাবি নামাজ নিয়ে ভিডিও তৈরি, কন্টেন্ট ক্রিয়েটরকে থানায় দিলো এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৪:২৯, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তারাবি নামাজ নিয়ে ভিডিও তৈরি, কন্টেন্ট ক্রিয়েটরকে থানায় দিলো এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (০৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। রবিবার (০৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনারমোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন কাউসার আলী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, "4G তারাবি- সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ"।  

এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কন্টেন্ট ক্রিয়েটর কাউসার আলীর উপর চড়াও হোন। পরে খবর পেয়ে থানা পুলিশ আসলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, কাউসার আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত