চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ২
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এতে দুজনের প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন– চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। আহত হয়েছেন পাকিজা টেইলার্সের অপর কর্মচারী মোহাম্মদ মামুন ও উদ্ধারকারী মোহাম্মদ শাওন।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় টেরিবাজারের কে. বি. অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরইমধ্যে ধোঁয়ায় আক্রান্ত হন চার জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর পর চিকিৎসক দুইজন দোকান কর্মচারী মোহাম্মদ ইউনসু ও মোহাম্মদ সোলায়মানকে মৃত ঘোষনা করেন। অপর দুইজন মোহাম্মদ মামুন ও মোহাম্মদ শাওন হাসপাতালে চিকিৎসাধীন।
তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিভি/এসজি



মন্তব্য করুন: