• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নেশার টাকা না পেয়ে মাকে মারধর করে বসতঘর পোড়ালো মাদকাসক্ত ছেলে

হাবিবুল্লাহ খান হাবিব, কোটালীপাড়া

প্রকাশিত: ২২:৫৮, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নেশার টাকা না পেয়ে মাকে মারধর করে বসতঘর পোড়ালো মাদকাসক্ত ছেলে

দুদিন পরই ঈদ উৎসবে মেতে উঠতে যাচ্ছে গোটা দেশ। কিন্তু এর মাঝে নেশার টাকা না পেয়ে ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে এক মাদকাসক্ত যুবক। মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিয়েছে ছেলে। এতে মুহূর্তেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে শহিদুল ইসলাম দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে। ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান শাহ আলম। 

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শহিদুল বাবা না থাকায় মাদকের জন্য প্রায়ই মাকে মারধর করতো। মঙ্গলবার রাতেও মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

পরদিন খবর পেয়ে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা ও বিধবা মাকে থাকার জন্য দ্রুত একটি ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমানে অন্যের বাড়িতে থাকছেন মা হেনোয়ারা বেগম। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। এদিকে এ ঘটনার পর মাদকাসক্ত ছেলের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

বিভি/এজেড

মন্তব্য করুন: