• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট

প্রকাশিত: ১১:২১, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম বিমান বন্দরে স্থবির হয়ে পড়া আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারো কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচল ছিলো নয়টি আন্তর্জাতিক ফ্লাইট। পাশাপাশি বাতিল হয়েছে ছয়টি ফ্লাইট। সবমিলিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর ফ্লাইট চলাচল গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে।

এই অবস্থায় বৃহস্পতিবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইট ছিল- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী তিনটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত পাঁচটি এরাইভাল ফ্লাইট এবং চারটি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: