• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেই যানবাহনের চাপ 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১২:০৫, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেই যানবাহনের চাপ 

ঈদ যাত্রার পঞ্চম দিনেও নাড়ির টানে বাড়ি ফিরছেন কিছু মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ  কমে এসেছে। ফলে মহাসড়ক অনেকটাই ফাঁকা। এদিকে বাসস্টপেও যাত্রী কম দেখা গেছে। 

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ কমে যায়। মহাসড়কে উত্তরবঙ্গের দিকে কিছু গাড়ি যাচ্ছে যাত্রী নিয়ে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় যাচ্ছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তায় ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: