• NEWS PORTAL

  • সোমবার, ২৩ মার্চ ২০২৬

ঈদের তৃতীয় দিন: রাজধানীতে এখনো ফেরেনি কর্মচাঞ্চল্য

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদের তৃতীয় দিন: রাজধানীতে এখনো ফেরেনি কর্মচাঞ্চল্য

ফাইল ছবি

আজও ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভীড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে ট্রেন চলাচল করছে আজ। অন্যদিকে সড়ক পথেও এখনো গ্রামে ফিরছে মানুষ। তবে দীর্ঘ ছুটির করনে ঢাকায় ফেরার সংখ্যা ছিলো তুলনামূলক কম। 

ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিলো যাত্রীদের ভীড়। ঈদের আগে যারা গ্রামে ফিরতে পারেননি, লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে।

তবে স্টেশনে আসা অনেকেরই চোখে-মুখে ছিলো বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সমস্যা কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্যও অনেকটা একই রকম। গ্রাম থেকে মানুষ যেমন কর্মস্থলে ফেরা আর কর্মস্থল থেকে গ্রামে ফেরা- দুটোই চলছে সমান তালে।

ঈদের আমেজ যে এখনো কাটেনি, তা স্পষ্ট ফাঁকা সড়কগুলোতে। নেই সেই চিরচেনা যানজট বা গাড়ির দীর্ঘ সারি। তবে দ্রুত সময়ের মধ্যেই রাজধানী ফিরছে আগের চেহারায়। 

বিভি/এজেড

মন্তব্য করুন: