• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আরব দেশগুলোতে ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১১:০৫, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আরব দেশগুলোতে ঈদ কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি

দেখতে দেখতে প্রায় ফুরিয়ে এলো পবিত্র রমজান। এরই মধ্যে ২৭টি রমজান অতিবাহিত হচ্ছে। এগিয়ে আসছে ঈদুল ফিতরের দিনক্ষণ। তবে রোজা ২৯টি হবে নাকি ৩০টি, এর জন্য অপেক্ষা করতে হবে ২৮ রমজান সন্ধ্যা পর্যন্ত। এদিকে মধ্যপ্রাচ্যে ঈদ কবে হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি।

ওই অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।

এ কারণে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা বেশি।

২৯তম রমজানে চাঁদ দেখা প্রসঙ্গে ইব্রাহিম আল জারওয়ান জানান, ওই দিন—বুধবার—আরব দেশগুলোর আকাশে ঈদের অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

এদিকে মধ্যপ্রাচ্যে ৩০টি রোজা পূর্ণ হয়ে ঈদুল ফিতর পালিত হলে বাংলাদেশসহ উপমহাদেশে ঈদুল ফিতর হতে পারে আগামী ২১ মার্চ। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয় আমাদের দেশে। তবে চাঁদ দেখা পর্যন্ত প্রতিটা দেশই অপেক্ষা করবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত