• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০১:১০, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:১১, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় র‌্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

মোবাইল কোর্টের তথ্য অনুসারে, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে শহরের কাটাইখানা মোড়ের প্রিন্স ইলেকট্রনিক্সকে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য সরকারি মূল্য ১৩৪১ টাকা হলেও গ্রাহক পর্যায়ে ১৮৫০ টাকায় বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও শহরের একতারা মোড়ের আলিফ আখলাক স্টোর প্রতি সিলিন্ডার ১৮০০ টাকায় বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: