• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত ২৩৯ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত ২৩৯ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল 

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। গত দু’দিনে ১৭টি সহ এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৩৯ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত দুদিনে সচল ছিলো ২৭টি আন্তর্জাতিক ফ্লাইট।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বুধ ও বৃহস্পতিবার দু’দিনে বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিলো-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি এরাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি এরাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়া এর শারজাহ থেকে আগত ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট।  সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট।

এদিকে বিভিন্ন এয়ারলাইন্স এর যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ১৪টি এরাইভাল ফ্লাইট ও ১৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। 

সালাম এয়ার,এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ,দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রাম এর তবে ফ্লাইট গুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।
সবমিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল হয়েছে ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট।
 

বিভি/এআই

মন্তব্য করুন: