• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সাঈদ (৩৫)।

র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার ও জোয়াইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জোয়াইল এলাকায় অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী দ্রব্য উৎপাদনের দায়ে ফিরোজা বেগম নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে আটি বাজার এলাকায় একই ধরনের অপরাধে অপর একটি প্রতিষ্ঠানের মালিক মো. সাঈদকে ২ লাখ টাকা জরিমানা এবং তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় দুইটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয় এবং প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, নকল ও ভেজাল ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ জনগণকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: