• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জেলায় জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা

বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য

প্রকাশিত: ১৭:০৮, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জেলায় জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা

ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। মারাও গেছে কয়েক শিশু। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে জেলাটিতে। 

গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন ভর্তি হয়েছে। আক্রান্ত ৬৭ শিশুকে মেডিকেলটিতে চিকিৎসা দেয়া হয়ছে।

অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে সাফওয়ান নামের ৯ মাসের এক শিশুর মৃত্য হয়েছে। নগরীর সরকারি বেসকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৭ শিশু ভর্তি হয়েছে। 

এদিকে, সিলেটে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। রোগীর চাপ বেশি বিশেষায়িত হাম আইসোলেশন কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সর্বশেষ তথ্যানুযায়ী হাসপাতালের দুটি আইসোলেশন ওয়ার্ডে হাম আক্রান্ত ৪১ জন চিকিৎসাধীন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: