মধ্যরাতে ২৫ মিনিট ধরে আগুনে পুড়লো গাড়ির শোরুম
মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে ২৫ মিনিট ধরে আগুনে পুড়েছে একটি গাড়ির শোরুম। স্টার কাবাব রেস্তোরাঁর পাশে ওই গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার। তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানাতে পারেননি। তবে ২৪ মিনিটের আগুনে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: