হয়রানি রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে: ড. হোসেন জিল্লুর রহমান
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলছেন, হয়রানি রাষ্ট্রীয় ব্যাধিতে পরিণত হয়েছে। প্রশাসনের সব স্তরে হয়রানি দেশের বিনিয়োগসহ সার্বিক অগ্রযাত্রায় বাঁধা সৃষ্টি করছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানী সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।
ড. হোসেন জিল্লুর রহমান আরো বলেন, দারিদ্রের সংখ্যা বাড়ছে। যাদের চাকরি কাজ আছে, তাদের আবার চাকরির নিরাপত্তা নেই।
অনুষ্ঠানের সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, জিডিপি বাড়লে যে পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়, বাস্তব চিত্র এমন তথ্য দিচ্ছে না। বাংলাদেশ এখন গ্লোবাল ইকোনমির অংশ। তবে বাংলাদেশের অর্থনীতির ফাঁদ থেকে বের হতে হলে রাজস্ব আদায় বাড়তেই হবে বলে মনে করেন ড. মোস্তাফিজুর রহমান।
বিভি/এসজি













মন্তব্য করুন: