• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন 

প্রকাশিত: ১২:৪৬, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন 

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় এবং এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন এক বার্তায় এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৪১ জনকে আটক করা হয়েছে। এর বাইরে এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে আটক করেছে।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম (৪ পুরিয়া) হেরোইন, ৩৭টি প্যাথেডিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার। 

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত