• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই হলো ৯ ব্যবসা প্রতিষ্ঠান 

প্রকাশিত: ০৯:২২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:১৫, ৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই হলো ৯ ব্যবসা প্রতিষ্ঠান 

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌর এলাকায় কলাবাগানে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন নেভাতে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটে আগুন নেভাতে সময় লেগেছে। আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও টমটম অটোরিকশা পুড়ে গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত