খুলনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জসিমকে গ্রেফতার করেছে এসআরবি-৬
খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৬। একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালে খুলনার সোনাডাঙ্গা থানায় জাহাঙ্গীর হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১৭, জিআর নম্বর ৬৫১/০৯। ২০০৯ সালের ১৯ মে দায়ের করা এ মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় অভিযোগ আনা হয়।
ওই হত্যা মামলায় আদালত মো. জসিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর যৌথ আভিযানিক দলের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/এআই













মন্তব্য করুন: