• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বরিশালে বিএনপির সমাবেশে যুবদল নেতার উপর হামলা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৫:৫৯, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বরিশালে বিএনপির সমাবেশে যুবদল নেতার উপর হামলা

বরিশালে মহানগর বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যুবদলের সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীদের বিরুদ্ধে। এ হামলার শিকার হন নগরীর ৯নং ওয়ার্ডের বাসিন্দা মহানগর যুবদলের সাবেক সদস্য আতিকুল ইসলাম রাব্বি। রাব্বি সংসদ সদস্য সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।

আজ (৭ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সংহতি দিবসের সমাবেশে এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ারসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

একাধিক প্রত্যদর্শী জানিয়েছেন, রাব্বির শারীরিক গঠন ভালো থাকায় সে সকলকে ঠেলে মঞ্চের সামনে যাওয়ার চেষ্টা করেন। এতে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের গায়ে এবং পায়ে আঘাত লাগে। এ নিয়ে তাদের সাথে বাকবিতন্ডা হলে এক পযায়ে তারা তাদের সাথে থাকা ব্যানারের লাঠি এবং কিলঘুষি দিয়ে তাকে আহত করেন। এক পযায়ে তাদের হাত থেকে সরে গিয়ে রাব্বি সদর রোডে চলে যান। এ সময় মজিবর রহমান সরোয়ারের বক্ততা চলছিল।

তবে রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলের মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন সোবাহান। তখন তাঁরা চাঁদাবাজি করতেন। তাঁর দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই তাঁর ওপর সোবাহানের নেতৃত্বে হামলা চালানো হয়। সেখানে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরাও তার সাথে এক হয় বলে জানান তিনি।

মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

এ ব্যাপারে সমাবেশস্থলে থাকা মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া বলেন, সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক এসেছে। সেখানে ধাক্কাধাক্কি হওয়া স্বাভাবিক। কাউকে গণধোলাই দেয়া হয়েছে এ ধরনের কোন অভিযোগ আমি পাইনি।

বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। সমাবেশ শেষে বের হওয়া র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হলের সামনে এসে শেষ হয়।

একই সময় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হওয়া র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন গণপূর্ত প্রতিমন্ত্রী আাহম্মদ সোহেল মনজুর ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

সালেহ টিটু, বরিশাল
তাং : ০৭/১১/২০২৬

বিভি/এজেড

মন্তব্য করুন: