• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ. লীগের ৪ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানিকছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ. লীগের ৪ সদস্য আটক

খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ সদস্যকে আটক করা হয়েছে। মানিকছড়ি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটককৃতরা হলো, মানিকছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, তিনটহরী যুবলীগের সভাপতি হারুনুর রশীদ, মানিকছড়ি উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন ও মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/এজেড

মন্তব্য করুন: