• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

মৌচাক মোড় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১৫:৩০, ৩০ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:৪২, ৩০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
মৌচাক মোড় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

ফাইল ছবি

রাজধানীর রামপুরার আবুল হোটেল এলাকা থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে একটি গণমিছিল নিয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছিলো জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থককরা। এ সময় পুলিশ মালিবাগ-মৌচাক মোড়ে তাদের বাধা দেয়। তখন সংঘর্ষ বাঁধে দুই পক্ষে। এ ঘটনায় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে চলে যান নেতা-কর্মীরা।

এ ঘটনার পর থেকে বাড়তি সতর্কতা ও কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে ওই এলাকায়। বিকাল তিনটা নাগাদ মৌচাক মালিবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সড়কের উভয় পাশে শতাধিক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বাংলাভিশনকে বলেন, ‘দুপুরের দিকে জামায়াত শিবির সমর্থিত একটা মিছিল থেকে মৌচাক মোড়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের বাধা দিলে তারা চলে যায়। এ সময় তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।’

বিভি/এসএইচ/এনএ/টিটি

মন্তব্য করুন: