• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

প্রকাশিত: ২২:০০, ৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

ঢাকায় চলে এসেছে সিঙ্গাপুর দল। ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। গতকাল শনিবার (৭ জুন) রাত ১১টা ৩০ মিনিটে দলটি ঢাকায় পা রাখে। বিষয়টি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৪২ জনের বহর নিয়ে ঢাকা পা রেখেছে সিঙ্গাপুর। ২৩ জন ফুটবলার ছাড়াও টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে আরও ১৯ জন আছেন দলটির সঙ্গে। অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সুযোগ-সুবিধা পরখ করতে দলটির ম্যানেজার আগেই ঢাকায় এসেছেন। 

এদিকে ৪২ জনের বহর হলেও আবাসন ও অন্যান্য ব্যয় করতে হচ্ছে না বাফুফের। স্বাগতিক হিসেবে শুধু বাস দিয়ে লজিস্টিক সাপোর্ট দেবে দেশের বাফুফে। 

সোনারগাঁও হোটেলে থাকবে সিঙ্গাপুর ফুটবল দল। রবিবার (৮ জুন) বিকালে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করে সফরকারী দল। বিকাল ৪টা থেকে অনুশীলন করে দলটি।  নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সফরকারীরা। সে অনুযায়ী সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত অনুশীলন করবে তারা।

উল্লেখ্য, দেশ ছাড়ার আগে মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে তারা। ৩-১ গোলের জয়ের সুবাস নিয়ে ঢাকায় রওনা হয়েছে। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন: