• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়ালের এক নম্বর গোলরক্ষক  

প্রকাশিত: ১১:৩৮, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়ালের এক নম্বর গোলরক্ষক  

থিবো কোর্তোয়াকে নিয়ে শঙ্কাই সত্যি হলো। পায়ের পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের এক নম্বর গোলরক্ষক। গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৩ বছরের বেলজিয়ান গোলরক্ষকের মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগতে পারে। 

রিয়ালের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া বিবৃতিতে কোর্তোয়ার চোটের খবর জানানো হলেও সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলা হয়নি। ম্যানচেস্টার সিটির মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বিরতির পর কোর্তোয়া আর মাঠে নামেননি। সিটির বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা। শেষ আটে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় দুই লেগেই কোর্তোয়ার খেলার সম্ভাবনা একরকম শেষ হয়ে গেলো। 

স্প্যানিশ লা লিগায় ২৮ রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকা রিয়াল রবিবার নগর-প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে। আসরে প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৫-২ গোলে ভরাডুবি হয়েছিলো রেকর্ড চ্যাম্পিয়নদের। চোটের কারণে দলটির বাইরে আছেন জুড বেলিংহ্যাম, রদ্রিগো ও এদের মিলিতাও। আক্রমণের বড় তারকা কিলিয়ান এমবাপ্পে চোট কাটিয়ে গত ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও তার ফিটনেস শতভাগ নয়। কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের পোস্ট সামলাবেন আন্দ্রি লুনিন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: