বিসিবির নির্বাচিত বোর্ড বনাম নতুন সরকার, নিষেধাজ্ঞার ঝুঁকি?
প্রতীকী ছবি
নতুন সরকার, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী—আর তার মধ্যেই উঠছে এক নতুন প্রশ্ন। আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকিতে কি পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট?
টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দায়িত্ব নেওয়ার আগে থেকেই তিনি বিসিবির গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দায়িত্ব নেওয়ার পরও একই সুর শোনা যাচ্ছে তার কণ্ঠে। তবে বোর্ডের সঙ্গে আলোচনার কথাও বলছেন তিনি।
এদিকে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ স্পষ্ট জানালেন—সবকিছু নিয়মের বাইরে গেলে ঝুঁকি থাকেই। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, আইসিসির সঙ্গে সম্পর্ক এখন ‘সেরা অবস্থায় নেই’। যদি কোনো ধারা লঙ্ঘনের সুযোগ পায়, তাহলে ব্যবস্থা নিতেই পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
তবে তিনি আশাবাদী—ফুটবলের সাবেক অধিনায়ক হিসেবে নতুন প্রতিমন্ত্রী পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবেন। কারণ দায়িত্বে থাকলে ভাবনার পরিধিও বদলে যায়।
অন্যদিকে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম বলছেন, নির্বাচিত বোর্ড ও নির্বাচিত সরকার—দু’পক্ষই নিজ নিজ নীতিমালা মেনে চলবে। তাই আপাতত বোর্ড ভাঙার আশঙ্কা দেখছেন না তিনি।
বিভি/এমআর



মন্তব্য করুন: