• NEWS PORTAL

  • রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রোনালদোর রোজা রাখার খবর ফাঁস করলেন সতীর্থ!

প্রকাশিত: ০১:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রোনালদোর রোজা রাখার খবর ফাঁস করলেন সতীর্থ!

ফাইল ছবি

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৩ সালের শুরুতে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসর–এ যোগ দেন। সৌদি সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে তাকে ঐতিহ্যবাহী পোশাকেও দেখা গেছে একাধিকবার।

এবার নতুন এক তথ্য সামনে এনেছেন আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি। থমানইয়াহ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কৌতূহলবশত গত রমজানে টানা দুই দিন রোজা রেখেছিলেন রোনালদো। মুসলিম না হয়েও সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকেই এই সিদ্ধান্ত নেন তিনি।

তবে শারাহিলির মতে, রোজা রেখে পেশাদার ফুটবলের ব্যস্ত সূচি সামলানো সহজ নয়—বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের জন্য। খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়।

রোনালদোর এই পদক্ষেপ সৌদি লিগে তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়ারই একটি ভিন্ন দিক হিসেবে দেখছেন অনেকেই।

বিভি/এমআর

মন্তব্য করুন: