• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দুদকে আসিফের নামে অভিযোগের বিষয়ে মুখ খুললেন সাকিব

প্রকাশিত: ২১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুদকে আসিফের নামে অভিযোগের বিষয়ে মুখ খুললেন সাকিব

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রধান কার্যালয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে সাকিব আল হাসানর নাম। তবে এই অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাকিবের একদল ভক্ত দুদকের কার্যালয়ে গিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের সময় সেখানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয় বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাকিব একটি ক্রীড়া গণমাধ্যমকে বলেন, “এগুলো নিয়ে আমার কোনো ধারণা নেই।” তিনি জানান, ভক্তদের এমন উদ্যোগ সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না তিনি।

গত কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট অঙ্গনে সাকিবকে ঘিরে নানা আলোচনা চলছে। জাতীয় দলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বোর্ড পরিচালকদের বক্তব্যের পর বিষয়টি আরও গতি পায়। এর মধ্যেই দুদকে অভিযোগ দাখিলের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

তবে সাকিবের বক্তব্য পরিষ্কার—ভক্তদের এই পদক্ষেপের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত