• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নারী এশিয়ান কাপ ফুটবল

অভিষেক আসরে শক্তিশালী চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অভিষেক আসরে শক্তিশালী চীনের বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের স্থান ১১২তম। আর চীনের অবস্থান ১৭তম। এই দুদলের ম্যাচ কতোটা জমতে পারে তা সহজে অনেকেই আন্দাজ করতে পারেন। কিন্তু সেই আন্দাজ মতো হয়নি খেলাটা। শেষ বাঁশি যখন বাজল।স্কোরবোর্ড বলছে চীন জিতেছে। শ্রেয়তর ফুটবল খেলেই জিতেছে। কিন্তু বাংলাদেশও একেবারে ছেড়ে কথা বলেনি। সামর্থ্যের সবটুকু দিয়েই লড়াই করেছে।

মেয়েদের এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়ন চীন তাদের সর্বশেষ ১০ ম্যাচে ২৬ গোল করেছে। সেখানে র‍্যাঙ্কিংয়ে যোজন ব্যবধানে পিছিয়ে থেকেও বাংলাদেশ হজম করেছে মাত্র দুই গোল। প্রথমার্ধে ৪৪ ও ৪৬ মিনিটে গোল দুটি হজম করে। ৪৪ মিনিটে গোল করেন ওয়াং সুয়াং। ৪৬ মিনিটে গোলটি ঝ্যাং রুইয়ের। দ্বিতীয়ার্ধে গোল হজম না করাটা বাংলাদেশের জন্য সুখকর বিষয়।

শুধু তাই নয়, ম্যাচের ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমা বাঁ পায়ের দুরপাল্লার একটি শট নেন। যা প্রায় জালে ঠুকছিল। কিন্তু শেষ মুহূর্তে তা ফিরিয়ে দেন চীনের গোলরক্ষক। ওই বলটা জালে পৌঁছালে হয়তো আরও বেশি তৃপ্তি নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।‘বি’ গ্রুপ থেকে এই জয়ে ১ ম্যাচে ৩ পয়েন্ট পেল চীন পেল ২ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে থাকা উত্তর কোরিয়া গোল ব্যবধানে চীনের সঙ্গে এগিয়ে। ১ ম্যাচে শূন্য পয়েন্ট পাওয়া বাংলাদেশতৃতীয়। সমান ম্যাচে শূন্য পয়েন্ট পাওয়া উজবেকিস্তান সবার শেষে।

বিভি/এজেড

মন্তব্য করুন: