• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৪৬ বছর পর এশিয়ান কাপের মঞ্চে আবারও ‘আমার সোনার বাংলা...’

প্রকাশিত: ১৫:২৯, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৪৬ বছর পর এশিয়ান কাপের মঞ্চে আবারও ‘আমার সোনার বাংলা...’

১৯৮০ সালের পর কেটে গেছে ৪৬টি বছর। নারী-পুরুষ মিলিয়ে এই সময়ের মধ্যে মাঠে গড়িয়েছে এএফসি এশিয়ান কাপের ২৮টি আসর। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজেনি। অর্থাৎ অংশগ্রহণের সুযোগ পায়নি বাংলাদেশ। তবে এবার নারীদের কল্যাণে সেই আক্ষেপ ঘুচেছে এবার। ১৯৮০ সালের পুরুষ এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। সেবার চারটি ম্যাচেই হেরেছিলেন সালাউদ্দিনরা।

সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে ৪৬ বছর পর আবারও বাজলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ম্যাচ দিয়ে স্বপ্নপূরণ হলো বাংলাদেশ নারী দলের। প্রথমবারের মতো খেলতে নেমেছে নারী এশিয়ান কাপ ফুটবলের আসর। সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিরুদ্ধে খেলছে ঋতুপর্ণা চাকমারা।

ম্যাচের ১৪ মিনিটে পুরো স্টেডিয়াম খানিকটা থ হয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে ঋতুপর্ণা চাকমা দারুণ এক শটে মুগ্ধতা ছড়িয়েছেন। চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে ঋতুপর্ণা চাকমা বলের দখল নেন। দ্রুততার সাথে চীনের বক্সের দিকে এগুতে থাকেন। চীনের গোলরক্ষক খানিকটা এগিয়ে ছিলেন। ৩০ গজ দূর থেকে ঋতুপর্ণার বা পায়ের শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন চেন পেছনের দিকে শূন্যে লাফিয়ে বল জালে যাওয়া থেকে রক্ষা করেন।

প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুটি গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ। চীন বাংলাদেশের জালে ২২ মিনিটে বল পাঠায়। পরবর্তীতে ভিএআরে সেই গোল বাতিল হয়। এতে চীনের গোলের অপেক্ষা আরো বাড়ে। ম্যাচের ৪৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং দূর পাল্লার শটে গোল করেন। এক মিনিট পরই চীন আরেকটি গোল পায়। 

গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম দিকে নার্ভাস ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভ করেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: