• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

আবারও ভারত-নিউজিল্যান্ড ফাইনাল, পরিসংখ্যানে কে এগিয়ে?

প্রকাশিত: ১৫:৪৩, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আবারও ভারত-নিউজিল্যান্ড ফাইনাল, পরিসংখ্যানে কে এগিয়ে?

এক বছরের ব্যবধানে আবারও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মহারণে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। 

রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। খেলার শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

সেমিফাইনালে উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড। 

আমেদাবাদের পিচ সাধারণত ব্যাটিং বান্ধব। তবে টস জিতে ফিল্ডিং বেছে নেয়া দলই এখানে বেশি সফল হয়েছে। জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ফর্ম ভারতকে এগিয়ে রাখছে। তাদের ব্যাটিং লাইনআপের গভীরতা বড় লক্ষ্য তাড়া করা কিংবা প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে সক্ষম। এই মাঠে ১০ ম্যাচে ৭টিতে ভারতের জয়। 

দুর্দান্ত ফিল্ডিং সাইড কিউইদের। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড পাওয়ারপ্লে-তে উইকেট তুলে নেয়ার ক্ষমতা রাখে। ফিন অ্যালেনসহ দলটির ব্যাটিং লাইনআপ যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা ভারত কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। 

তবে কিউইদের প্রথমবার ট্রফি জয়ের স্বপ্ন স্বাগতিকদের লড়াইকে কঠিন করে তুলতে পারে। টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচের পরিসংখ্যানে ভারত ১৬টি ও নিউজিল্যান্ডের জয় ১১টি। তবে বিশ্বকাপের তিনবারের সাক্ষাতে হ্যাটট্রিক জয় কিউইদের। 

বিভি/এজেড

মন্তব্য করুন: