• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ভারতের বুকে ভয় জাগিয়ে অল্পের জন্য ফাইনাল মিস ইংল্যান্ডের

প্রকাশিত: ২৩:৫৫, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ভারতের বুকে ভয় জাগিয়ে অল্পের জন্য ফাইনাল মিস ইংল্যান্ডের

টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দুই দল মিলে ৪৯৯ রান তুলেছে। আর এই রান বন্যার ম্যাচে ইংলিশদের ৭ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। এতে বৃথা গেল ইংলিশ ব্যাটার জ্যাকব ব্যাথেলের সেঞ্চুরি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ৩ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন ফিল সল্ট। তিনে ব্যাট করতে নেমে ৬ বলে ৭ রান করেন হ্যারি ব্রুক। তবে বাটলার সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জ্যাকব ব্যাথেল।

১৭ বলে ২৫ রান করে বাটলার আউট হলেও ১৯ বলে ফিফটি তুলে নেন ব্যাথেল। ৫ বলে ১৭ রান করে টম ব্যাটেন আউট হলে তাকে সঙ্গে দেন উইল জ্যাক। ২০ বলে ৩৫ রান করেন তিনি। শেষ দিকে একাই লড়াই করতে থাকেন ব্যাথেল। ৪৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

তারপরও শেষ রক্ষা হয়নি ইংল্যন্ডের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। কিন্তু সেই লক্ষ্য ভেদ করতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ব্যাথেলের ৪৮ বলের ১০৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে ইংল্যান্ড। এতে ৭ রানের জয় পায় ভারত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৭ বলে ৯ রান করা অভিষেক শর্মা। কিন্তু ঈষান কিষানকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেন স্যামসন। এর আগে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেননি হ্যারি ব্রুক।

যার মাশুল গুণতে হয়েছে ইংল্যান্ডকে, ২৬ বলে ফিফটি তুলে নেন স্যামসন। ১৮ বলে ৩৯ রান করে তাকে সঙ্গ দেন কিষান। তবে অল্পের জন্য সেঞ্চুরি তুলতে পারেননি স্যামসন। ৪২ বলে ৮৯ রান করে ক্যাচ আউট হন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। তবে ২৫ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় পুঁজির পথে এগিয়ে নেন শিভম ডুবে। 

এরপর ৭ বলে ১৪ রান করে আউট হন তিলক ভার্মা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ১২ বলের ২৭ রানে ভর করে ২৫৩ রানের রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত