• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

সেই আহমেদাবাদে ফাইনাল: ভারতকে কী চুপ করাতে পারবে নিউজিল্যান্ড?

প্রকাশিত: ১৩:১৩, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সেই আহমেদাবাদে ফাইনাল: ভারতকে কী চুপ করাতে পারবে নিউজিল্যান্ড?

২০২৩ বিশ্বকাপের ফাইনাল। অপরাজিত হিসেবে ফাইনালে পা রেখেছিল ভারত। কিন্তু ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছিল। ওই ম্যাচে পুরো ভারতকে টুপ করিয়েছিলেন প্যাট কামিন্স। সেবার মাঠ ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, এবারও সেই একই স্টেডিয়াম। টুর্নামেন্টের গল্পটা প্রায় একই রকম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মহারণে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এর আগে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। এবার স্টেডিয়ামের অপয়া অপবাদ দূর করার হাতছানি সুরিয়াকুমারদের সামনে। শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এক লাখ ৩২ হাজার দর্শকের এক সাথে গর্জন, প্রতিটা চার ছক্কায় গগণ বিদারি চিৎকার। প্রতিপক্ষের প্রতিটা উইকেট পতনে গ্যালারীতে নীল ঢেউ। এ এক ভিন্ন অনুভুতি। এই অনুভুতি যেমন মনে সাহস যোগায়, তেমনি ১১ সৈনিকের ওপর তৈরী হয় হিমালয় কাঁধে তোলার চাপ। যে চাপে পিষ্ট হয়েছে ভারত একবার পিষ্ট হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। এই আসরেও দক্ষিণ আফ্রিকার কাছে চাপের কাছে হার মেনেছে ম্যান ইন ব্লুজরা। 

এমনিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ ম্যাচের ৭টিতে জয় ভারতের। তবে বড় উপলক্ষে বিগ ম্যাচ প্রেসারে পথ হারানোর ইতিহাসতো আছেই। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, পেটের ভেতর উত্তেজনার গুড়গুড় শব্দ শুনতে পাচ্ছেন তারা। চাপ সামলাতে জপছেন রিলাক্স থাকার মন্ত্র। 

নিউজিল্যান্ড আসরের সেমিফাইনালে উঠেছে খুড়িয়ে খুড়িয়ে- ভাগ্যের জোড়ে। তবে শেষ চারে দেখা গেছে তাদের রুদ্ররূপ। দক্ষিণ আফ্রিকাকে কচুকাটা করেছে ফিন অ্যালেন, সাইফার্টরা। আন্ডারডগ থেকেই ফাইনালের কালো ঘোড়া হয়ে বাজি মারতে চায় ব্ল্যাক ক্যাপসরা। শতকোটি দর্শকের হৃদয় ভাঙতে প্রস্তুত মিচেল সান্টনার।

বিশ্বকাপের কোন ফরমেটেই একবারো শিরোপার স্বাদ পায়নি নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কার হাতে উঠবে ট্রফি, জানার অপেক্ষা আজই।

বিভি/এজেড

মন্তব্য করুন: