• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

ভারতের জন্য ফাইনালের আগে বিভিন্ন মন্দিরে চলছে পূজা ও প্রার্থনা

প্রকাশিত: ১৫:৩৮, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ভারতের জন্য ফাইনালের আগে বিভিন্ন মন্দিরে চলছে পূজা ও প্রার্থনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মহারণ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ফাইনালের আগে ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার ক্রিকেট ভক্ত বিশেষ প্রার্থনা ও হিন্দু ধর্মীয় আচার পালন করছেন। 

মন্দিরে মন্দিরে চলছে পূজা, একটাই কামনা — ভারতের শিরোপা জয়।
 
মহাফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম — আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যেখানে গ্যালারিতে থাকতে পারে এক লক্ষেরও বেশি দর্শক! 

তবে কাজটা সহজ নয়। শক্তিশালী নিউজিল্যান্ড দল তো আছেই, তার সঙ্গে আছে প্রায় ১.৪ বিলিয়ন মানুষের প্রত্যাশার চাপ।

তিন বছর আগে এই একই স্টেডিয়ামে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙেছিলো। তাই এবার প্রতিশোধ আর ইতিহাস— দুই লক্ষ্য নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

এবার কি ইতিহাস গড়বে ভারত? নাকি চমক দেখাবে নিউজিল্যান্ড? ভারতের সামনে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ। সেই সাথে অপয়া খ্যাত আহমেদাবাদের অপবাদ ঘোচানোর সুযোগ। আর প্রথমবার শিরোপা জয়ের হাতছানি নিউজিল্যান্ডের সামনে।

বিভি/এজেড

মন্তব্য করুন: