হামজা-জামালদের সামনে সিঙ্গাপুর, ম্যাচ শুরু কখন, দেখবেন কিভাবে?
সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে হামজারা। ছবি-বাফুফে
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারলেও অ্যাওয়ে ম্যাচে জয় চান কোচ হ্যাবিয়ের কাবরেরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে পারছে না বাংলাদেশ। বাছাই পর্বে কাগজে কলমে শেষ ম্যাচটি হামজা-জামালদের জন্য নিয়ম রক্ষার লড়াই। তবে এই ম্যাচ থেকেও পাওয়ার আছে অনেক কিছু। শেষ ম্যাচে জয় পেলে র্যাংকিংয়ে উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের জন্য। কোয়ালিফাই করতে না পারলেও পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসারও সম্ভাবনা তৈরী হবে।
অন্যদিকে সিঙ্গাপুর ৫ ম্যাচে ১১ পয়েন্ট গ্রুপের শীর্ষস্থান নিয়ে এরই মধ্যে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। প্রথম সাক্ষাতে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এবারের ম্যাচ প্রতিপক্ষের মাঠে। চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন।
তবে সেই কঠিনকেই বাস্তবে রূপ দিতে মুখিয়ে আছে বাংলাদেশ। হামজা-সমিতদের মতো প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তিতে উজ্জিবিত লাল-সবুজের দল। জয় দিয়ে শেষ ম্যাচটা রাঙ্গাতে চায় বাংলাদেশ।
বিভি/এজেড



মন্তব্য করুন: